ফের পাঞ্জাব সীমান্তে পাক ড্রোনকে গুলি করে নামায় বিএসএফ

< 1 - মিনিট |

গত ১০ দিনে এ নিয়ে ভারত ভূখণ্ডে চারবার ঢুকলো ৪ ড্রোন

কে আর সি টাইমস ডেস্ক

ফের ভারত-পাক সীমান্ত লঙ্ঘন করে ভারতের আকাশে ঢুকে পড়ল পাক ড্রোন। সোমবার এই ঘটনা ঘটেছে পাঞ্জাবে। কোনও রকম বিপদ ঘটার আগে সীমান্তরক্ষী বাহিনী গুলি করে নামায় সন্দেহজনক ড্রোনটিকে। উল্লেখ্য, এ নিয়ে গত দশ দিনে চতুর্থ পাক ড্রোন ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ার ঘটনা ঘটল। প্রতিক্ষেত্রে ড্রোনগুলিকে গুলি করে নামায় সেনা।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, পাঞ্জাব সীমান্তের রজতাল গ্রামের কাছে আকাশে সোমবার সকাল সাতটা চল্লিশ নাগাদ দেখা যায় ড্রোনটিকে। দেখামাত্র সেটিকে গুলি করে নামায় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। বিএসএফের এক মুখপাত্র জানান, পরে ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। তা খতিয়ে দেখা হচ্ছে। পরে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। উল্লেখ্য, গত এক সপ্তাহে পাঞ্জাব সীমান্তে তিনটি ড্রোনকে গুলি করে নামায় সেনা। দশ দিনে সংখ্যাটা চার।

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *