এবার পুলিশের গুলিতে হত বিহারের মোহন কুমার
কে আর সি টাইমস ডেস্ক
লামডিঙে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে সুপারি কিলার বিহারের বাসিন্দা মোহন কুমারের। খুনের মামলায় অভিযুক্ত মোহন কুমার পুলিশকর্মীর ওপর হামলা চালিয়ে গুলি করার চেষ্টা করলে এনকাউন্টার করে পুলিশ। আজ রাজ্য পুলিশের স্পেশাল ডিজিপি (আইন-শৃঙ্খলা), ডিরেক্টর ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন. চিফ অ্যান্টি-রাইনো পোচিং টাস্কফোর্স এবং প্রাক্তন এসপিজি ও নিয়া আধিকারিক জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং জানান, ঘটনাটি গতকাল রাতে সংঘটিত হয়েছে। গত শুক্রবার লামডিঙে অবসরপ্ৰাপ্ত রেল কৰ্মচারী তরুণ চক্ৰবৰ্তীকে গুলি করার সঙ্গে জড়িত ছিল বিহারের বাসিন্দা সুপারি কিলার মোহন কুমার। গতকাল বিহারে পালিয়ে যাওয়ার সময় নিউ বঙাইগাঁওয়ে ডাউন বিকানের এক্সপ্রেস থেকে তাকে রেলপুলিশ আটক করেছিল

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


