বড় জালেঙ্গা বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ে আয়োজিত নাট্য কর্মশালা ।

2 - মিনিট |

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন ড: মুরলী বাসা, অ্যাসিস্টেন্ট প্রফেসর পারফর্মিং আর্টস, আসাম ইউনিভার্সিটি, শিলচর

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : বিবেকানন্দ কেন্দ্র শিক্ষা প্রসার বিভাগ গুয়াহাটির আয়োজনে শ্রীমন্ত শংকরদেব নাট্য সমারোহের সঙ্গে সঙ্গতি রেখে বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় বড় জালেঙ্গা আজকে থেকে ৩ রা জুন তিনদিনের এক অভূতপূর্ব নাট্য কর্মশালার আয়োজন করা হয়েছে। আজ সময় সকল ১০ ঘটিকায় বিদ্যালয়ের পরম্পরা অনুযায়ী প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয় ।

এর পর বিদ্যালয়ের সংগীত বিষয়ের শিক্ষিকা প্রিয়া দেব শিক্ষার্থীদের নিয়ে একটি উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। সভার উদ্দেশ্য ব্যাখ্য করেন বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী পার্থ দেব মহাশয় । এই নাট্য কর্মশালায় বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় বড়জালেঙ্গা ছাড়াও বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় রামনগর ও বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় বদরপুর উপস্থিত আছে।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন ড: মুরলী বাসা, অ্যাসিস্টেন্ট প্রফেসর পারফর্মিং আর্টস, আসাম ইউনিভার্সিটি, শিলচর । উপস্থিত ছিলেন ভবিকাল থিয়েটারের ডিরেক্টর শান্তনু পাল এছাড়াও উপস্থিত ছিলেন বড় জালেঙ্গা অঞ্চলের সংগীত শিল্পী গোপীব্রত গোস্বামী । ড: মুরলী বাসা তার মূল্যবান বক্তব্য তুলে ধরেন শিক্ষার্থীদের সামনে যা তাদের আগামী দিনের পাথেয় হয়ে থাকবে ।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *