আলোচনায় যেসব দাবী উঠেছে মাতৃভাষায় শিক্ষার প্রসার, রেল ডিভিশন, খেলাধুলার স্বার্থে ব্যবস্থাগ্ৰহন
প্রকৃতি নিউজ কনসার্ন
যুবশক্তি এনজিওর পৌষ পার্বণ মেলার চতুর্থ তথা শেষ দিনের অনুষ্ঠান শুরু হয় সকালের আলোচনা সভার মাধ্যমে। আলোচনার বিষয় “বদরপুরের দাবী” বক্তব্য রাখেন,- বিজেপি নেতা দীপক দেব,সুব্রত ঘোষ, গৌহাটি উচ্চ আদালতের অধিবক্তা শুভ্রজ্যোতি সরকার,রতন দাস,প্রীতম দেব,জয় চক্রবর্তী, সুকুমার ঘোষ, পরিমল কর্মকার,বিগ্নেস গোয়ালা, পীযূষ মজুমদার, যীশু শুক্লবৈদ্য,পলপল বরুয়া । অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্বজিৎ সাহা, রাজদীপ লোধ,রঞ্জু সরকার, সৌমেন বিকাশ লোধ। আলোচনায় যেসব দাবী উঠেছে মাতৃভাষায় শিক্ষার প্রসার, রেল ডিভিশন, খেলাধুলার স্বার্থে ব্যবস্থাগ্ৰহন। প্রশাসনিক স্বার্থে রেলওয়ে এলাকা নগর নিগমের অন্তর্ভুক্ত করা, চিকিৎসা সেবা উন্নয়ন, রাস্তাঘাট সহ প্রয়োজনীয় উড়ালসড়ক,ইত্যাদি।


