পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর : ইদানিং কালে বরাক উপত্যকা যেন অবৈধ ব্যবসার এক মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে। প্রতিদিনই বরাক উপত্যকার বিভিন্ন স্থানে অবৈধ বার্মিজ সুপারি, কয়লা, পাথর সহ নেশা জাতীয় দ্রব্য পুলিশ বাজেয়াপ্ত করার খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়।
গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে চিহ্নিত সংবাদ মাধ্যমের সাংবাদিক গণ দেশ ও সমাজের স্বার্থে সংবাদ সংগ্রহ করতে বেরিয়ে যে সব তথ্য প্রমান সহ সংগ্রহ করেন তা একজন প্রকৃত সাংবাদিকের কর্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশ করা। আর তখন ই সাংবাদিক দের উপর খড়গহস্ত হয়ে পড়ে সেই সকল দুষ্কৃতীরা।
ইদানীং বরাক উপত্যকার সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে কাঠিগড়া এলাকারই অবৈধ ব্যবসার সংবাদ ফলাও করে প্রকাশিত হচ্ছে। বদরপুর- জোয়াই জাতীয় সড়ক কে ব্যবহার করে চলছে অবৈধ সামগ্রীর বেপরোয়া কারবার। এখন প্রশ্ন উঠেছে কি ভাবে প্রশাসনের চোখ এড়িয়ে এসব সামগ্রী কাঠিগড়া এলাকায় অহরহ প্রবেশ করছে ? আবার পুলিশ ও বাজেয়াপ্ত করছে পরমুহুর্তেই আবার এসবের কোনো নিদর্শনাবলী অদৃশ্য হয়ে যায়, এসবের নেপথ্যে কারা রয়েছে তা বের করতে সাংবাদিক গণ লেগে পড়েন।
আর এই সব কারণেই সাংবাদিকদের উপর এই অসাধু ব্যবসায়ীদের ও রক্ষা কর্তাদের ক্ষুর দৃষ্টি উপচে পড়ে। অবশ্যই সব সাংবাদিক সমান নন, অনেকেই বশ্যতা স্বীকার করে নেন। কিন্তু যারা নেন না তাদের উপরে আক্রমণ ও হুমকি প্রদান করা হয়।
যেমনটা সেদিন কাঠিগড়া এলাকারই দৈনিক গতি পত্রিকার সাংবাদিক শমীন্দ্র পালের উপর আচমকা আক্রমণ, দৈনিক বরাক বাণী নিউজ চ্যানেলের কর্ণ ধার নিখিল দাসকে হুমকি,বাতরি ২৪ এর সাংবাদিক ইউসুফ আলী কে হুমকি প্রদান এসব মাফিয়া দের কাছে নিত্যদিনের এক সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।
সাংবাদিক দের উপর এধরনের ঘটনা নূতন করে সংঘটিত হচ্ছে না আগে ও হয়েছে কিন্তু পুলিশের তৎপরতা এমন একটা চোখে পড়ে নাই। সম্প্রতি বরাক ভেলী জার্নালিস্ট এসোসিয়েশন যেদিন গঠন করা হয় সেদিন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের সুবিধা ও অসুবিধা নিরশনে দীর্ঘ আলোচনা হয়। আলোচনা শেষে এসোসিয়েশনের সভাপতি হারাণ দে বলেন যখন ই এধরনের আক্রমণ ও হুমকি প্রদান করা হবে তখন বরাক উপত্যকার সাংবাদিকরা যেন লিখিত ভাবে এসোসিয়েশনের কাছে আবেদন করেন। তিনি আরো ও জানান এসবের বিহিত না হলে সাংবাদিক দের অস্তিত্ব হারিয়ে যাবে।
পিএনসি র বিশেষ প্রতিনিধি বিজয় দাসের এক প্রশ্নের জবাবে হারান দে বলেন এই বিষয়টি আমার দৃষ্টি গোচর হয়েছে অতি শীঘ্রই ডিজিপি আসামের দৃষ্টি আকর্ষন করে পত্র প্রেরণ করবেন।



