হোটেল ব্যবসায়ীদের মাথায় হাত
কে আর সি টাইমস ডেস্ক
নতুন বছরের প্রথম দিনই শুরু দেশবাসীর জ্বালানি যন্ত্রণা। বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় বেশ খানিকটা বাড়িয়ে দেশবাসীকে নববর্ষের ‘উপহার’ দিল কেন্দ্র। শনিবার মধ্যরাত থেকে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল ২৪ টাকা করে। তবে স্বস্তির খবর, ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি।কলকাতায় আগে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৮৪৪.৫০ টাকা। ২৫ টাকা বেড়ে তা হল ১ হাজার ৮৬৯ টাকা ৫০ পয়সা। রাজধানী দিল্লিতে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের নতুন দাম ১,৭৬৮ টাকা। মুম্বইয়ে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়াল ১,৭২১ টাকা। চার মহানগরের মধ্যে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার সবচেয়ে বেশি দামে বিকোচ্ছে চেন্নাইয়ে। সেখানে সিলিন্ডার প্রতি গ্যাসের বর্তমান দাম ১৯১৭ টাকা। এর আগে গত ৬ মাসে প্রায় পাঁচ বার বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল। কিন্তু নতুন বছরের শুরু থেকেই উলটো পথে হাঁটা শুরু করল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


