পাঞ্জাব সীমান্ত দিয়ে ভারতের প্রবেশ করার চেষ্টা করছিল ওই ব্যক্তি
কে আর সি টাইমস ডেস্ক
বিএসএফের গুলিতে নিকেশ এক পাক অনুপ্রবেশকারী। মঙ্গলবার সকালে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল এক ব্যক্তি। পাঞ্জাব সীমান্তে তাকে দেখামাত্র আটকাতে চেষ্টা করেন বিএসএফ জওয়ানরা। কিন্তু ভারতে ঢুকতে মরিয়া হয়ে ওঠা জঙ্গিকে নিকেশ করতে বাধ্য হয় বিএসএফ। সেনার তরফে বিবৃতি দিয়ে এই বিষয়টি জানানো হয়েছে। তবে নিহত অনুপ্রবেশকারীর পরিচয় জানা যায়নি। বিএসএফের বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ সীমান্তে এক ব্যক্তিকে দেখা যায়।
পাকিস্তানের দিক থেকে ভারতের গুরুদাসপুর সেক্টরে ঢোকার চেষ্টা করছিল ওই অনুপ্রবেশকারী। সঙ্গে সঙ্গে সেনাকে সতর্ক করা হয়। অনুপ্রবেশ আটকাতে গুলি চালাতে শুরু করে বিএসএফ। তা সত্বেও ভারতের দিকে এগিয়ে আসতে থাকে ওই ব্যক্তি। বাধ্য হয়েই আক্রমণের তীব্রতা বাড়ায় বিএসএফ। গুলির লড়াইতে মৃত্যু হয় পাক অনুপ্রবেশকারীর।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


