নিচের সংখ্যা বাড়ার আশঙ্কা
কে আর সি টাইমস ডেস্ক
ফের বিষমদের বলি বিহারে। জানা গিয়েছে, নীতীশ কুমারের রাজ্যের সারন জেলায় বিষমদ পান করে অন্তত ৯জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ইসুয়াপুর থানার দোলিয়া গ্রাম এবং মাশরক থানার ইয়াদু মোরে তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাণ হারান আরও দু’জন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও সারন জেলায় বিষমদের বলি আরও চার। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Follow Us


