বুধবার থেকে কাছাড়ে কিছুটা শিথিল হচ্ছে করোনা বিধি

< 1 - মিনিট |

কাছাড় ও করিমগঞ্জে ৩টা পর্য্যন্ত খোলা থাকবে দোকানপাট, ৪টা থেকে নৈশকার্ফু

KRC Times Desk

নিবার রাজ্যের সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা সাংবাদিক সম্মেলনে জানালেন, বুধবার থেকে রাজ্যের সাত জেলা বাদ দিয়ে বাকি জেলা গুলোতে করোনা বিধি কিছুটা শিথিল করা হবে। সেই নতুন  হিসেব মতে কাছাড় এবং করিমগঞ্জে বিকেল তিনটা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট । বিকেল চারটা থেকে শুরু হবে নৈশ কার্ফু। বুধবার থেকে কার্যকর হবে এই নতুন এসওপি। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন করোনার আক্রান্তের সংখ্যা ১০০ এর নিচে থাকা জেলায় কোন ধরনের নিষেধাজ্ঞা থাকবে না। তবে গুয়াহাটি মহানগরে প্রতিদিন আড়াই’শ অধিক আক্রান্তের সংখ্যা হলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

সাতটি জেলার করোনার পরিস্থিতি উদ্বেগজনক বলে মুখ্যমন্ত্রী জানান, উজান ও মধ্য অসমের সাতটি জেলা শোণিতপুর, লখিমপুর, যোরহাট, গোলাঘাট, ডিব্রুগড়, বিশ্বনাথ সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া নগাঁও ও মরিগাঁও নিয়ে সরকার চিন্তিত। তাই এসব জেলা সম্পূর্ণ কনটেনমেন্ট জোন থাকবে।এইসব জেলাগুলিতে পুলিশ প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *