সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোসের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।
কে আর সি টাইমস ডেস্ক
আরও শক্তি বাড়ল ভারতের। মঙ্গলবার সকালে সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোসের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। মঙ্গলবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ ওডিশার চাঁদিপুরের কাছে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর)-এর লঞ্চ কমপ্লেক্স-৩ থেকে সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে ব্রহ্মোস মিসাইলের।
ডিআরডিও-র পক্ষ থেকে জানানো হয়েছে, সারফেস টু সারফেস ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে। ব্রাহ্মোস মিসাইলটি মিডিয়াম-রেঞ্জের রামজেট সুরাসনিক ক্রুজ মিসাইল। সাবমেরিন, জাহাজ, ফাইটার জেট অথবা ভূমি থেকেও উৎক্ষেপণে সক্ষম ব্রাহ্মোস মিসাইল। এদিন মিসাইলটির টার্গেট ছিল একটি জাহাজ। এই উৎক্ষেপণের ফলে আরও শক্তি বাড়ল ভারতের।


