১২ দিনে সাড়ে পাঁচ সেন্টিমিটার ডুবেছে যোশিমঠ
কে আর সি টাইমস ডেস্ক
এই মুহূর্তে আতঙ্কের অপর নাম যোশিমঠ। রিপোর্ট বলছে, মাত্র ১২ দিনেই সাড়ে পাঁচ সেন্টিমিটার ডুবেছে যোশিমঠ! এই অবস্থায় বৃষ্টি-তুষারপাতের ধাক্কায় পরিস্থিতি আরও ভয়াবহ। এবার সঙ্গে যুক্ত হল ভূমিকম্পের আতঙ্কও। শুক্রবার রাত ২টো নাগাদ কেঁপে ওঠে উত্তরকাশী। তবে রিখটার স্কেলে এর কম্পনের মাত্রা অবশ্য ছিল ২.৯। তবে কার্যত যেহেতু ধ্বংসের মুখে দাঁড়িয়ে রয়েছে উত্তরাখণ্ডের এই জনপদ, তাই এই কম্পনে তৈরি হয়েছিল আশঙ্কা।
তবে শেষ পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। এহেন পরিস্থিতিতে যোশিমঠের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এদিকে ইতিমধ্যেই দু’টি হোটেল সহ যোশিমঠের একাধিক বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে উত্তরাখণ্ড সরকার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, যোশিমঠের ঘটনা নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। ক্যাবিনেট মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


