উদ্ধারের আর্জি হিমন্তের কাছে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
মণিপুরে আটকেআছেন ৯০ জন ট্রাক চালক। টেলিফোন করে তারা একথা জানান এবং তাদের উদ্ধার করার জন্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি তারা আর্জি জানিয়েছেন।ইম্ফল কাইতেন মান্ডি মনিপুর এনএইচ সাঁইত্রিশে এই গাড়িগুলি আটকে আছে। প্রায় ৯০টি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। কিছু কিছু সংস্থার পক্ষ থেকে থেকে এদের খাবার-দাবার দেওয়া হচ্ছে।
কিন্তু এটা পর্যাপ্ত নয়। এরা খাদ্য সংকটে ভুগছেন। অনেকে অসুস্থ হয়ে গেছেন। তারা এখন মনিপুর সরকার ও অসম সরকারের কাছে আর্জে জানিয়েছেন তাদের এখান থেকে উদ্ধার করার জন্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ট্রাক চালকরা এসেছেন।ফেরার সময় তারা আটকা পড়েছে ন। অত্যন্ত যন্ত্রণাদায়ক দিন কাটাচ্ছেন তারা। টেলিফোনে ও ভিডিও কলের মাধ্যমে তারা দেখালেন তাদের দুর্দশার চিত্র। রাস্তার পাশে কোনরকমে খাবার খাচ্ছেন রাত্রে টাকের ভেতরেই ঘুমোতে হচ্ছে। যা টাকা ছিল সব শেষ ।খাবার দাবার কিছু মজুদ ছিল সেটাও নেই। এখন তাদের শেষ ভরসা দুই রাজ্যের সরকার।


