মধ্যবঙ্গ বালিকা বিদ্যালয়ের সাথে একত্রীকরণ করায় বিপাকে পড়েছেন পূর্ব কাটিগড়ার পড়ুয়া সহ অভিভাবকরা

< 1 - মিনিট |

ক্ষোভ ব্যক্ত করেন গনিরগ্রাম ৭৫নং মাধবপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া সহ অভিভাবকরা

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – মধ্যবঙ্গ বালিকা বিদ্যালয়ের সাথে একত্রীকরণ করায় বিপাকে পড়েছেন পূর্ব কাটিগড়ার অন্তর্গত গনিরগ্রাম ৭৫নং মাধবপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া সহ অভিভাবকরা । মঙ্গলবার বিদ্যালয়ে কচিকাঁচাদের সঙ্গে নিয়ে অভিভাবক সহ এলাকার সচেতন মহল সংবাদ মাধ্যমে তাদের ক্ষোভ ব্যক্ত করতে গিয়ে বলেন , এই বিদ্যালয়টি আড়াই কিলোমিটার দূরবর্তী মধ্যবঙ্গ বালিকা বিদ্যালয়ের সাথে একত্রীকরণ করা হয়েছে ।

বিজ্ঞাপন

এতে পড়ুয়াদের যাতায়াতে প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হবে । আরও বিভিন্ন অসুবিধা তুলে ধরে তারা বিদ্যালয়টি পুনরায় স্ব-স্থানে ফিরিয়ে নিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রী ডা. হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী রনোজ পেগুর কাছে কাতর আর্জি জানান অভিভাবক সহ এলাকার সচেতন নাগরিকরা ।

KRC TIMES ADVERTISEMENT

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *