সমর্থনে অনুপ চেতিয়া, মৃনাল হাজারিকা আদিবাসী ,ডিমাসা ছাত্র সংস্থা সহ বহু সংগঠন
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর: মনিপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ উঠছে গোটা অসম জুড়ে। আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মনিপুরে এসেছেন।আর এদিনই হোজাইয়ে প্রতিবাদ মিছিলে সামিল হলেন হাজার হাজার মনিপুরী জনতা। শিলচরের পর এবার হোজাইয়ে প্রতিবাদে সোচ্চার হলেন মৈতৈ সহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ। মনিপুরে যেভাবে হিংসা চলছে ও মৈতৈদের উপর আক্রমণ চলছে সেটা প্রতিহত করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে এই মিছিল থেকে।
অল আসাম মনিপুরী স্টুডেন্ট ইউনিয়ন আমসুর ডাকে এই মিছিলে হাজার হাজার মনিপুরী সম্প্রদায়ের মানুষ যোগ দেন। কয়দিন আগে শিলচরে মিছিল হয়েছিল। এবার হোজাইয়ে। আর প্রতিটি মিছিল থেকে আওয়াজ একটাই। মণিপুরের দাঙ্গা থামাতে কেন্দ্রীয় সরকারকে আরো সক্রিয় ভূমিকা নিক।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক স্মারকপত্রে আমসু সহ অসমের বিভিন্ন জাতি গোষ্ঠীর সংগঠনের প্রতিনিধিরা বলেছেন, হাইকোর্টের আদেশের পরে চোরাচাঁদপুর জেলায় অল মনিপুর ট্রাইবাল অ্যাসোসিয়েশনের যে মিছিল হয়েছিল সেটার পর থেকেই দাঙ্গার আগুন জ্বলে উঠে। মৈতৈদের দের উপর আক্রমণ চালানো হয়। অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত কুকিরা সাধারণ মনিপুরী মানুষের উপর হামলা চালায়। এর পেছনে একটা বিরাট ষড়যন্ত্র রয়েছে বলে আমসু মনে করে।
প্রধানমন্ত্রীকে দেওয়া এই স্মারকপত্রে আমসু বলেছে মনিপুরের পাহাড়ি এলাকায় যেভাবে নারকো টেরোরিজম জন্ম নিয়েছে সেটা অত্যন্ত উদ্বেগের বিষয়। বনাঞ্চল ধ্বংস করে মাদক চাষ চলছে। অন্যদিকে মায়ানমার থেকে ব্যাপক আরে অনুপ্রবেশ ঘটছে। তাই দ্রুত ব্যবস্থা নিয়ে সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার দাবি জানিয়েছে আমসু।
যদিও মিছিলের আয়োজন করেছিল আমসু।কিন্তু এখানে বিভিন্ন জন গোষ্টির প্রতিনিধিরা অংশ নেন।স্মারকপত্রে স্বাক্ষরকারীদের মধ্যে আছেন নর্থ ইস্ট ইন্ডিজিনিয়াস পিপল ফোরামের চেয়ারম্যান অনুপ চেতিয়া ,মৃনাল হাজারিকা, অল আসাম সোনোয়াল কাছারি স্টুডেন্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক বূধিন সোনোয়াল, অল আসাম আদিবাসী ছাত্র সংস্থা সাধারণ সম্পাদক দেবেন ওরাং, আমসুর সভাপতি নগপাম সানাহিয়া, ডিমাসা স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি নহিন জহরিয়া, ইউনাইটেড মণিপুরী অ্যাসোসিয়েশন অফ আসামের সভাপতি শরৎ সিং।
একদিকে আসামে এভাবে শান্তি মিছিল চলছে অন্যদিকে ইনফলে আজও উত্তেজনা দেখা দিয়েছে। মানুষ রাস্তায় নেমে সেনা পেট্রোলিং বন্ধ করে দিয়েছে ন। সেনারা কুকিদের প্রশ্রয় দিচ্ছে বলে তাদের অভিযোগ। মনিপুর থেকে একমাত্র কেন্দ্রীয় মন্ত্রী রঞ্জন সিং বলেছেন কেন্দ্র সরকার যাবতীয় ব্যবস্থা নিচ্ছে শান্তি ফিরিয়ে আনতে। কিন্তু শান্তি কবে ফিরবে সেটা এখন বড় প্রশ্ন।


