আশ্রয় শিবিরগুলোতে শরণার্থীরা যাতে কোনোধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয় তা সম্পূর্ণ নজর রাখছে কাছাড় জেলা প্রশাসন
অজিত দাস
শিলচর : মনিপুর থেকে লক্ষীপুর আশ্রয় শিবিরগুলোতে বর্তমানে ও ঝাঁকে ঝাঁকে আসছে উপজাতি শরণার্থীরা l প্রাপ্ত খবর অনুযায়ী দুহাজারের ও অধিক উপজাতি শরণার্থী আশ্রয় নিয়েছে লক্ষীপুরের অস্থায়ী শিবির গুলোতে lআতঙ্কে ও নিজের ভিটে মাটি হারানোর দুশ্চিন্তায় অনেক শরণার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন l জেলা প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় সমাজসেবী সংস্থাগুলির সহায়তায় হাসপাতালে ভর্তি করা হচ্ছে রোগীদের l
এদিকে আশ্রয় শিবিরগুলোতে শরণার্থীরা যাতে কোনোধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয় তা সম্পূর্ণ নজর রাখছে কাছাড় জেলা প্রশাসন l প্রতিদিন স্থানীয় সমাজসেবী সংস্থা গুলোর মদতে তিন টাইম অন্ন তোলে দিচ্ছেন অসহায় শরণার্থীদের lমনিপুরের হিংসাত্তমূলক ঘটনার পর থেকে কাছাড়ে কোনোধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং সম্পূৰ্ণ এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তার নেতৃত্বে আসাম পুলিশ, আসাম রাইফেল ও সি আর পি এফ জওয়ানদের নিয়ে প্রতিদিন গোটা লক্ষীপুর এলাকায় বিশেষ পেট্রোলিং এর ব্যবস্থা গ্রহণ করা হয় l


