মহালয়া উপলক্ষে তারাপুর মণিপুরী বস্তি রাজর্ষি ভাগ্যচন্দ্র সার্বজনীন দুর্গাপূজা কমিটির প্যান্ডেলে সাংস্কৃতিক অনুষ্ঠান

< 1 - মিনিট |

তারাপুর মনিপুরী বস্তি এলাকার মহিলারা প্রথমবারের মতো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – মহালয়া উপলক্ষে তারাপুর মণিপুরী বস্তি রাজর্ষি ভাগ্যচন্দ্র সার্বজনীন দুর্গাপূজা কমিটির প্যান্ডেলে ওই এলাকার মহিলারা প্রথমবারের মতো একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন । উক্ত অনুষ্ঠানে এলাকার মহিলারা মিলে চণ্ডীপাঠ গণেশ বন্দনা গানে নাচে ও ধামাইলের মাধ্যমে মায়ের আগমনের অনুষ্ঠানে মেতে উঠেন ।

অনুষ্ঠানের শেষে বক্তব্য রাখতে গিয়ে এলাকার বিশিষ্ট নাগরিক জয়চন্দ্র সিংহ জানান যে এই সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা ভাগ্যচন্দ্র ক্লাব সার্বজনীন দুর্গাপুজা কমিটির প্যান্ডেলে এলাকার মা-বোনেরা আয়োজন করেছেন সেটার জন্য তাদেরকে সাধুবাদ জানান , আরো বলেন যে এই বছর যেন সবার জীবনে সুখ শান্তি নেমে আসে আর মায়ের পুজো যেন সুন্দর ও সুষ্ঠুভাবে হয় এবং এই পুজো বিগত ৩৫ বছর থেকে চলে আসা সবার আশীর্বাদে সুন্দর ও সুষ্ঠ ভাবে সম্পন্ন হয় এই কামনা করেন তিনি l

Advertisement

Overseas Point, Silchar Branch

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *