মহাসড়কের জাটিঙা থেকে মাহুর পর্যন্ত অংশে ১৮কিমি সড়ক সংস্কারের কাজ শুরু না করায় সামাজিক সংগঠন ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ উদ্বেগ প্রকাশ

< 1 - মিনিট |

এই উদ্বেগের কথা জানিয়ে পরিষদ সভাপতি হারাণ দে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারীর কাছে শনিবার ইমেইল পাঠিয়ে তাঁর হস্তক্ষেপ দাবি করেছেন

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর – মহাসড়কের জাটিঙা থেকে মাহুর পর্যন্ত অংশে ১৮কিমি সড়ক সংস্কারের জন্য ১৬০০ কোটি টাকার টেন্ডার অনুযায়ী বি আর এ নামক একটি সংস্থা কে কাজ বরাদ্দ করা হলেও এই ঠিকাদার সংস্থা কাজ শুরু না করায় সামাজিক সংগঠন ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে। এই উদ্বেগের কথা জানিয়ে পরিষদ সভাপতি হারাণ দে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারীর কাছে শনিবার ইমেইল পাঠিয়ে তাঁর হস্তক্ষেপ দাবি করেছেন। এছাড়া মহাসড়কের হারাঙাজাও থেকে জাটিঙা পর্যন্ত ২৬ কিমি সড়ক সংস্কারের কাজ কেন সম্পূর্ণ হচ্ছে না তাও উদ্বেগের বিষয় বলে পরিষদ সভাপতি উল্লেখ করেন।

সরকারী সূত্রের উদ্ধৃতি দিয়ে হারাণ বাবু অবশ্য একটি খুশির খবর জানিয়েছেন । তিনি সাংবাদিকদের বলেন যে হারাঙাজাও -তুরুক বিকল্প সড়ক নির্মাণের জন্য আমসুই থেকে তুরুক হয়ে হারাঙাজাও পর্যন্ত সড়ক নির্মাণের জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অধীনে এন এস আই ডি সি এল প্রয়োজনীয় জরীপের আহ্বান করে টেন্ডারের ডাক দিয়েছে। এই ইমেইলে বিষয়টি তরান্বিত করতেও গাডকারীকে অনুরোধ জানানো হয়। এখানে উল্লেখ করা যেতে পারে যে বিশিষ্ট সংগ্রামী ও ভাষা সেনানী পরিতোষ পাল চৌধুরী এই বিকল্প সড়কের জন্য আন্দোলন করে গেছেন এবং পরবর্তী কালে এটি কেন্দ্রীয় মন্ত্রী সভার বৈঠকেও অনুমোদন লাভ করেছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *