অবিশ্বাস্য এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে হাইলাকান্দিতে
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর প্রতিনিধি – মাকে গলা টিপে নৃশংস ভাবে হত্যা করে। নৃশংস ঘটনাটি ঘটে বৃহস্পতিবার হাইলাকান্দি শহরের ১৫ নম্বর ওয়ার্ডের টোলরোডে।ষাটোর্ধ মা জয়শ্রী দেব রায় কে দত্তক ছেলে ত্রিদীপ দেবরায় খুন করে। পুলিশ তাকে গ্রেফতার করেছে।জানা গেছে, হাইলাকান্দি ট্রেজারি অফিসের সিনিয়র অ্যাকাউন্টেস অফিসার থেকে কয়েক বছর আগে অবসর গ্রহন করেন জয়শ্রী দেবরায় নামের ওই মহিলা। হাইলাকান্দি শহরের ১৫ নম্বর ওয়ার্ডে ২০১৭ সাল থেকে একটি ভাড়া বাড়িতে থাকেন তারা।
মূলবাড়ি ধোয়ারবন্দে। স্বামী দিলীপ দেবরায়, স্ত্রী জয়শ্রী দেবরায় স্বামী স্ত্রী দু’জনের সংসার ছিল।কোন সন্তাদি না থাকায় ছোটবেলা থেকে ত্রিদীপ দেবরায়কে নিজের ছেলে হিসেবে এনে লালন পালন করে বড় করেন।কিন্ত শেষ পরিণতি পালিত ছেলের হাতে নিজের জীবন দিতে হল জয়শ্রীকে।
খবর পেয়ে হাইলাকান্দি সদর ওসি ও মহিলা এসআই সদলবলে ঘটনাস্থলে ছুটে গিয়ে মহিলার মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ঘাতক ছেলে ত্রিদীপ দেবরায়কে গ্রেফতার করেন।এ ছাড়া ঘর থেকে একটি প্যাকেটে লাইলনের দড়ি উদ্ধার করা হয়



