মাক্স ব্যবহার করুন, সতর্ক থাকুন

< 1 - মিনিট |

বছরের শেষ মন কি বাতে প্রধানমন্ত্রীর সতর্কতা

কে আর সি টাইমস ডেস্ক

বছর শেষে ফের আতঙ্ক বাড়াচ্ছে করোন। লকডাউনের আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। এর মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বছরের শেষ ‘মন কি বাত’-এ অনুষ্ঠানেও উঠে এল করোনার কথা। খোদ প্রধানমন্ত্রী আমজনতাকে মাস্ক পরতে, নিয়মিত হ্যান্ড স্যানেটাইজার ব্যবহার করে হাত ধোওয়ার পরামর্শ দিলেন। রবিবার ছিল প্রধানমন্ত্রীর ৯৬তম মন কি বাত। বছর শেষের মন কি বাতে করোনা পরিস্থিতি নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী। মোদির কথায়, বিশ্বের বেশকিছু দেশে করোনা বাড়়ছে। আমাদের সতর্ক থাকতে হবে। মাস্ক পরুন, হাত পরিস্কার করুন। তাঁর আরও সংযোজন, করোনার বিরুদ্ধে মোকাবিলার জন্য আয়ুর্বেদে বিশ্বাস রাখুন। উৎসবে আনন্দে মাতুন কিন্তু সতর্ক থাকুন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *