মায়নমার | নির্বাচনে জালিয়াতের অভিযোগে ৩ বছরের জেল

< 1 - মিনিট |

হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন তাঁর সমর্থকরা

কে আর সি টাইমস ডেস্ক
অং সান সু চি

ফের কারাদণ্ডের শাস্তি মায়নামারের নেত্রী অং সান সু চি-কে। তাঁর বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতের অভিযোগ ওঠার পর তদন্তে তার প্রমাণ মিলেছে বলে দাবি। যে কারণে ক্ষমতাচ্যুত নেত্রী সু চিকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।

সেনার হাতে থাকা মায়নমারের সরকারী তদন্তে অং সান সু কি-র বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন তাঁর সমর্থকরা।

গত আগস্টে অং সান সুচিকে ছয় বছর কারাদণ্ডাদেশ দিয়েছিল সামরিক আদালত। পাশাপশি দুর্নীতি, সামরিক শাসক জান্তাবিরোধী আন্দোলনে প্ররোচনা সহ নানা অভিযোগে বিভিন্ন মামলায় সু চিকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisements | 5E For Success        

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *