মোদিকে কসাই বলায় পাকিস্তানের বিদেশমন্ত্রীর তীব্র সমালোচনা সুফি কাউন্সিলের

< 1 - মিনিট |

পাকিস্তানের মতো অস্থির দেশের সঙ্গে ভারতের তুলনা করায়ই উচিত নয় ভুট্টোর, বললেন নাসির উদ্দিন

কে আর সি টাইমস ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গুজরাট গণহত্যার কসাই বলে তীব্র আক্রমণ করেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো। তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা করলেন সুফি কাউন্সিলের চেয়ারম্যান নাসিরুদ্দিন চিস্তি। তাঁর কটাক্ষ, ভুট্টোর মনে রাখা উচিত ওসামা বিন লাদেনকে কীভাবে পাকিস্তানে ঢুকে হত্যা করেছিল মার্কিন সেনা। অল ইন্ডিয়া সুফি সাজ্জাদানাশিন কাউন্সিলে’র চেয়ারম্যানের কথায় পাকিস্তানের বিদেশমন্ত্রী আমাদের মাতৃভূমি ও আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে বিষাক্ত ভাষা প্রয়োগ করেছেন, তার আমি তীব্র নিন্দা করছি। বিলাওয়াল ভুট্টো ভুলে গিয়েছেন সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনকে পাকিস্তানে গিয়ে পাক সরকারের নাকের ডগায় মেরেছিল মার্কিন সেনা। সেই সঙ্গে তিনি আরও বলেন, পাকিস্তানের মতো অস্থির দেশের সঙ্গে ভারতের তুলনা করাই উচিত নয় ভুট্টোর।

ADVERISEMENT

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *