ভারত জোড়ো যাত্রায় ঢুকে রাহুলকে জড়িয়ে ধরল এক ব্যক্তি
কে আর সি টাইমস ডেস্ক
প্রধানমন্ত্রীর পর এবার রাহুল গান্ধী। নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড়ে রাহুলকে জড়িয়ে ধরলেন এক ব্যক্তি। মঙ্গলবার পাঞ্জাবের হোশিয়ারপুরে ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছিলেন রাহুল। সেই সময়ই পদযাত্রার মধ্যে ঢুকে পড়েন এক ব্যক্তি। জড়িয়ে ধরেন কংগ্রেস সাংসদকে। ঘটনার আকস্মিকতায় খানিকটা চমকে গেলেও নিজেকে সামলে নেন রাহুল। তাঁর নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে সরিয়ে দেন। ঘটনার ভিডিও প্রকাশ করেছে কংগ্রেস।
মঙ্গলবার সকালে পাঞ্জাবের হোশিয়ারপুর থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেন রাহুল গান্ধী। সকাল দশটা নাগাদ আচমকাই নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড়েন এক ব্যক্তি। কেউ কিছু বুঝে ওঠার আগেই রাহুলকে জড়িয়ে ধরেন তিনি। সঙ্গে সঙ্গেই অবশ্য ওই ব্যক্তিকে সরিয়ে দেন নিরাপত্তা রক্ষীরা। প্রথমে খানিকটা হকচকিয়ে গেলেও সামলে নেন কংগ্রেস সাংসদ। ওই ব্যক্তির দিকে তাকিয়ে হাসেন তিনি। এই ঘটনার পরে অবশ্য একইভাবে এগিয়ে যায় ভারত জোড়ো যাত্রা।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


