বিমানটির অটোপাইলট সিস্টেমে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় বিমানটিকে আবার দিল্লিতে ফিরিয়ে আনা হয়
কে আর সি টাইমস ডেস্ক
দিল্লি বিমানবন্দর যাত্রীদের নিয়ে গন্তব্যে রওনা হয়েছিল স্পাইসজেটের বিমান। অর্ধেক রাস্তা চলে যাওয়ার পর আবার ফিরে আসতে হল দিল্লিতেই। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় চূড়ান্ত দুর্ভোগের শিকার হলেন ওই বিমানের যাত্রীরা।
দিল্লি থেকে নাসিকের উদ্দেশে রওনা হয়েছিল স্পাইসজেটের এসজি-৮৩৬৩ বিমান। বিমান সংস্থাটি জানিয়েছে, মাঝরাস্তায় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি নজরে প়ড়ে তাদের। প্রায় সঙ্গে সঙ্গেই ঝুঁকি না নিয়ে ফিরে আসার সিদ্ধান্ত নেয় তারা।
পরে ডিজিসিএ একটি বিবৃতি দিয়ে জানায়, বিমানটির অটোপাইলট সিস্টেমে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় বিমানটিকে আবার দিল্লিতে ফিরিয়ে আনা হয়। দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করে বিমানটি।
যাত্রীরাও সুরক্ষিত বলে জানিয়েছে তারা।
বিজ্ঞাপন



