এবার ভারত-চিন সীমান্তে রাস্তায় ফাটল
কে আর সি টাইমস ডেস্ক
যোশিমঠ ঘিরে আতঙ্ক ক্রমেই বাড়ছে। যে কোনও সময় বড়সড় ভাঙনের মুখে পড়তে পারে দেবভূমি। ফাটল দেখা দিয়েছে ৫৬১টি বাড়িতে। ফাটল দেখা দিয়েছে যোশিমঠ-মালারি সড়কেও। ভারত-চিনের সীমান্তের খুব কাছে অবস্থিত এই রাস্তাজুড়ে নানা স্থানেই দেখা যাচ্ছে বড় বড় ফাটল। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। দীর্ঘদিন ধরেই যোশিমঠের বাসিন্দাদের দাবি ছিল, যেভাবে ফাটল দেখা দিচ্ছে এখানে, তাতে বিপর্যয়ের আশঙ্কা ক্রমেই বাড়ছে।
তাই এখান থেকে পুনর্বাসন দিতে হবে তাঁদের। কিন্তু অভিযোগ ছিল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি প্রশাসন সেই দাবিতে কান দিচ্ছে না। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। নিজেও পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করেছেন। চামোলি জেলার বহু এলাকা ক্ষতিগ্রস্ত। আতঙ্ক গ্রাস করেছে পর্যটকদেরও। মুখ্যমন্ত্রীর কথায়, সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


