শারীরিক নির্যাতন সহ প্রতারণার অভিযোগে এস পি কে স্মারকলিপি প্রদান করেন নমিতা
অজিত দাস
রাজের বিরুদ্ধে এবার মুখ খুললেন তারই স্ত্রী নমিতা ,শারীরিক নির্যাতন সহ প্রতারণার অভিযোগে এস পি কে স্মারকলিপি প্রদান করেন নমিতা l রাজ ড্রাইভিং স্কুলের স্বত্বাধিকারী আহমেদ সাব্বির মজুমদার ওরফে রাজের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও প্রতারণার অভিযোগে বুধবার রাজের স্ত্রী নমিতা চৌধুরী কাছাড়ের পুলিশ সুপারকে এক স্মারকলিপির মাধ্যমে সুবিচার চেয়ে আবেদন করেন l
নমিতা সংবাদমাধ্যমকে জানায় এর আগেও রাজ্যের বিরুদ্ধে থানায় মামলা করেছিল l কিন্তু এতদিন পর সুবিচার না পাওয়ায় এবার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে নমিতা l
Advertisements | 5E For Success

KRC Career Membership Program is the first step toward an evolved career-building support system powered by KRC Foundation. Ideal for students and job seekers. Mail resume to- 5eforsuccess@gmail.com
এদিন স্ত্রী নমিতা নিজের স্বামীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলে ধরে l
এমনকি রাজ্যের সঙ্গে একাধিক মহলের বা যুবতীর সঙ্গে অবৈধ সম্পর্কের কথা ফাঁস করে বলে যে কনকপুরের এক যুবতীর সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে কিছুদিন জেল হাজতে বাস করতে হয়েছিল l জেল থেকে বের হয়ে আবারো এমন কাজে লিপ্ত হয়েছে রাজ l
এমনকি তারই সম্পর্কিত বোনের সঙ্গে অবৈধ ভাবে হাতে নাতে ধরার পর সে নমিতাকে বেধড়ক মারপিট করেছিল বলে অভিযোগ করে নমিতা l সে আরো বলে রাজ্ তার অফিসের মেয়ে স্টাফদের ভুলিয়ে ফুসলিয়ে সম্পর্ক গড়ে তুলে এবং অবৈধ অসামাজিক কাজে লিপ্ত হয় রাজ l শেষ পর্যায়ে গত ১৫আগস্ট পেশায় নার্স একটি মেয়েকে নিয়ে পালিয়ে যায় রাজ l পালানোর আগে নমিতাকে মারপিট করে তার দুই কন্যা সন্তান সহ বাড়ি থেকে বের করে দেয় l
ইতিমধ্যে পুলিশ রাজকে গ্রেফতার করলে ও পুলিশের উপর থেকে আস্থা হারিয়ে তার উপর শারীরিক নির্যাত ও প্রতারণার সুবিচার চেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে বলে জানায় নমিতা l
Advertisement


