রাজ্যের সামাজিক ন্যায় বিভাগের অতিরিক্ত সচিব ফজলুল হক চৌধুরীকে পদোন্নতি দিয়ে পরিষদীয় পরিক্রমা বিভাগে সচিব পদে বদলী করা হয়েছে

< 1 - মিনিট |

চৌধুরীর সঙ্গে আরো তিনজন অতিরিক্ত সচিব মৃদুল কুমার মহন্ত , কাব্যশ্রী মহন্ত ও স্মিতাক্ষি বরুয়া কে যথাক্রমে শ্রম কল্যাণ , মীন বিভাগে এবং পার্বত্য এলাকা বিভাগের সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে

প্রকৃতি নিউজ কনসার্ন

গুয়াহাটি ( পি এন সি) – রাজ্যের সামাজিক ন্যায় বিভাগের অতিরিক্ত সচিব ফজলুল হক চৌধুরীকে পদোন্নতি দিয়ে পরিষদীয় পরিক্রমা বিভাগে সচিব পদে বদলী করা হয়েছে।চৌধুরীর সঙ্গে আরো তিনজন অতিরিক্ত সচিব মৃদুল কুমার মহন্ত , কাব্যশ্রী মহন্ত ও স্মিতাক্ষি বরুয়া কে যথাক্রমে শ্রম কল্যাণ , মীন বিভাগে এবং পার্বত্য এলাকা বিভাগের সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে।উল্লেখ্য যে কাছাড়ের সুসন্তান ফজলুল হক চৌধুরীর বাড়ি কাটিগড়া বিক্রমপুরের দক্ষিণ সেউতি গ্রামে। তিনি বড় যাত্রা পুর সিরাজুল আলী হায়ার সেকেন্ডারি স্কুল থেকে ১৯৮২ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে কটন কলেজ থেকে বিএ এবং অর্থনীতি তে এম এ পাশ করেন। এর পর তিনি ১৯৯২ সালে আসাম সিভিল সার্ভিসে যোগ দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *