কাছাড় জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারাণ দে আই জি পি ভূঁইয়া রাজ্য পুলিশের মুখপাত্র হিসেবে নিয়োজিত হওয়াতে তাঁকে অভিনন্দন জানিয়েছেন
প্রকৃতি নিউজ কনসার্ন
গুয়াহাটি : রাজ্য পুলিশের মহা নির্দেশক (আইনশৃঙ্খলা) প্রশান্ত কুমার ভূঁইয়াকে আসাম পুলিশের মুখপাত্র হিসেবে কার্য নির্বাহ করার দায়িত্ব দেওয়া হয়েছে। এই মর্মে রাজ্য পুলিশের নব নিযুক্ত সঞ্চালক প্রধান জিপি সিং এক বিজ্ঞপ্তিতে ভূঁইয়াকে এই অতিরিক্ত দায়িত্ব অর্পণ করে জানিয়েছেন যে এখন থেকে ভূঁইয়া সঞ্চালক প্রধানের পক্ষ থেকে পুলিশের সমস্ত তথ্যাদি প্রকাশ করা সহ সাংবাদিকদের কাছে তথ্য পরিবেশন করবেন। কাছাড় জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারাণ দে আই জি পি ভূঁইয়া রাজ্য পুলিশের মুখপাত্র হিসেবে নিয়োজিত হওয়াতে তাঁকে অভিনন্দন জানিয়েছেন


