৮৩ বছর বয়সে চৌধুরী শনিবার গুয়াহাটির নেমকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
প্রকৃতি নিউজ কনসার্ন
রাজ্য সরকারের অবসর প্রাপ্ত ট্রান্সপোর্ট অফিসার ইমরান আলী চৌধুরী আর নেই। ৮৩ বছর বয়সে চৌধুরী শনিবার গুয়াহাটির নেমকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছয় মাইলের দ্বারানদা কবর স্থানে তাঁকে সমাহিত করা হয় । কালাইনের বিক্রমপুর পরগনার দক্ষিণ সেউতি পার্ট ৪ গ্রামের বাসিন্দা তিনি বর্তমানে গুয়াহাটিতে বসবাস করছিলেন। মৃদু ভাষী এবং পরোপকারী চৌধুরী চাকুরী জীবনে এবং পরবর্তী সময়ে বহু মানুষ কে বিশেষ করে বাঙালি জনসাধারণের উপকার করেন।
মৃত্যু কালে তিনি পত্নী ও চার পুত্র রেখে য়ান । তাঁর পুত্র দের মধ্যে ফজলুল হক চৌধুরী রাজ্যের সামাজিক ন্যায় ও সশক্তিকরন বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দিশপুরে কর্মরত। অন্যান্যরা হলেন উত্তর লক্ষিম পুরের ট্রেজারি অফিসার কামরুজ্জামান চৌধুরী ;বড়পেটার অডিট অফিসার আফজল হাই চৌধুরী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী আনোয়ার হোসেন চৌধুরী। তাঁর মৃত্যুতে বিশিষ্ট সাংবাদিক হারাণ দে গভীর শোক প্রকাশ করেছেন।এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


