ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা বাজার সংলগ্ন রেল ব্রিজ এলাকায়
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
রেল লাইন থেকে উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা বাজার সংলগ্ন রেল ব্রিজ এলাকায় lজানা যায়,, তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় শনিবার সকালে এলাকার লোকজন প্রত্যক্ষ করে রেললাইনে একটি ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে রয়েছে। পরবর্তীতে ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুড়া রেল পুলিশ’কে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তেলিয়ামুড়া রেল পুলিশ। জানা গেছে, এটি তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগর এলাকার কুড়ি (২০) বছর বয়সী রাজদীপ রায়ের নামে এক যুবকের মৃতদেহ বলে সনাক্ত হয়েছে । পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং কান্নায় ভেঙ্গে পরে।
এদিকে রাজদীপের পিতা লিটন রায়ের অভিযোগ ,শুক্রবার সন্ধ্যায় রাজদীপ বেরিয়ে যায় তারপর আর বাড়ি ফিরে আসেনি। তিনি আরো বলেন বৃহস্পতিবার রাজদীপের জন্মদিন ছিল ওই দিন গোলাবাড়ি এলাকার লিটন গোপের মেয়েকে নাকি রাজদীপ মেরেছিল ,এই ঘটনা নিয়ে থানা পর্যন্ত জলঘোলা হয়। পুলিশ রাজদীপকে ওই মেয়ের অভিযোগে থানায় তুলে নিয়ে গিয়েছিলো । রাজদীপের পিতা আরো জানায়,, ওই মেয়ে নাকি রাজদীপ’কে ভালোবাসতো, কিন্তু সে ওই মেয়েকে পছন্দ করতো না।
সে কারণে হয়তো’ মিথ্যা ঘটনা সাজিয়ে রাজদীপ কে হেনস্তা করেছিল। আর তার আটচল্লিশ (৪৮) ঘন্টা যেতে না যেতে রেললাইনে রাজদীপের মৃতদেহ পাওয়া যায় । তবে এই ঘটনার পেছনে প্রকৃত কি রহস্য লুকায়িত রয়েছে সমস্ত বিষয় পুলিশি তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি l

Follow Us


