লক্ষীপুরের বাশকান্দি উন্নয়ন খন্ড এলাকায় চারটি জলজীবন মিশন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন

2 - মিনিট |

লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই নিজ হাতে একই দিনে চারটি জলপ্রকল্প চালু করেন

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – লক্ষীপুরের বাশকান্দি উন্নয়ন খন্ড এলাকায় চারটি জলজীবন মিশন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই। প্রধানমন্ত্রীর প্রস্তাবিত জলজীবন মিশনের অধীনে তৈরি করা চারটি জলপ্রকল্পের বৃহস্পতিবার জনস্বার্থে উদ্ভোধন করেছেন বিধায়ক কৌশিক।

পালোরবন্দ চা বাগান, আলিপুর মিশন,আলিপুর চা বাগান, নিজ বাশকান্দি উজান বাদ্রিপার এই চারটি স্হানে পুরাতন জল প্রকল্প গুলো জলজীবন মিশন প্রকল্পের অধীনে নতুন করে উন্নীত করা।

বিজ্ঞাপন

নতুন করে উন্নীত করা এই চারটি জলপ্রকল্প বৃহস্পতিবার জনগণের জলের চাহিদা পূরণ করতে উদ্ভোধন করা হয়েছে। লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই নিজ হাতে একই দিনে চারটি জলপ্রকল্প চালু করেন। জলপ্রকল্পের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এসডিও জিয়াউল হোসেন লস্কর, পালোরবন্দ জিপি সভাপতি প্রদীপ তাতী,বাদ্রিচন্দ্রপুর জিপি সভাপতি নীলমোহন রায়,পালোরবন্দ জিপির এপি সদস‍্যা মাইনী রবিদাস, জুনিয়র ইন্জিনিয়ার সন্জীব কানু,বাশকান্দি বিজেপি মন্ডলের সভাপতি গুনমনি সিংহ,

সম্পাদক রাজীব দুষাদ,গৌতম কৈরি, বিজেপি লক্ষীপুর মন্ডলের সভাপতি সন্জয় ঠাকুর,সাধারণ সম্পাদক গুন্জন কর, বিজেপি কর্মী শাকিল আহমদ বড়ভূইয়া প্রমুখ। বিধায়ক কৌশিক রাই উজান বাদ্রিপার জলপ্রকল্পের উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন খুব শীঘ্রই লম্বাবস্তির সড়ক সংস্কারের কাজ আরম্ভ হবে।

বিজ্ঞাপন

যে শিক্ষার্থীরা তাদের নিবন্ধ, ভিডিও কনটেন্ট, ফটোগ্রাফ ইত্যাদি স্টুডেন্টস কর্নার সেগমেন্টে ( সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণের সাপেক্ষে ) প্রকাশ করতে আগ্রহী, লিখতে পারেন,: Email; krctimes@gmail.com

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *