শিলচর ছোট লাল সেট ইনস্টিটিউটে এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
প্রতি বছরের ন্যায় এবারও লায়ন্স ক্লাব অব শিলচর সেঞ্চুরিয়ানের উদ্যোগে রবিবার শিলচরে অনুষ্ঠিত হল পীস পোস্টর কম্পিটিশন। আজ শিলচর ছোট লাল সেট ইনস্টিটিউটে এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তিনটি গ্রুপে প্রায় ৫০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল লীড উইথ কমপেশন। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত করতে সক্রীয়ভাবে সহযোগিতা করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফাইন আর্টস, শিলচর।
এছাড়াও সকালে লায়ন্স ক্লাব অব শিলচর সেঞ্চুরিয়ানের উদ্যোগে শিলচর শহরতলীর কাঠাল রোডের পূর্ব চন্দ্রপুরে এক বিনামূল্যে ডায়বেটিস শনাক্ত করন শিবির অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরে এলাকার শতাধিক লোকেরা তাদের ডায়বেটিস পরীক্ষা করান। উভয় অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব শিলচর সেঞ্চুরিয়ানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি লায়ন সঞ্জীব কানু, সম্পাদক লায়ন সর্বানী গোস্বামী, কোষাধ্যক্ষ লায়ন বিভূতি মজুমদার, পূর্ব সভাপতি লায়ন সত্যজিৎ দাস, লায়ন পার্থ আদিত্য, লায়ন সন্তোষ দে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফাইন আর্টস, শিলচরের পক্ষে সোমিত রয় প্রমুখ।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


