শতাধিক শ্রমিকের প্রান আহুতির পর কাছাড় কাগজ কল পুনঃরোজ্জ্বীবিত করার প্রয়াস নিচ্ছে আসাম সরকার

2 - মিনিট |

জাকরু কামনা করে কাগজ কলের সুদিন ফিরে আসুক, জনগনের দীর্ঘ সংগ্রাম আর অন্তরের একান্ত ইচ্ছে বাস্তবে প্রতিফলিত হউক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

আবার আশার আলো! কাছাড় কাগজ কলে আবার ধোঁয়া উঠবে! দীর্ঘ সংগ্রামের পর আসাম সরকারের সংগে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী এবার কাছাড় কাগজ কল পুনঃরোজ্জ্বীবিত করার উদ্দেশ্যে, ই ও আই, (EOI) Expression of Interest, আহবান করলো আসাম সরকারের ইন্ডাস্ট্রি এবং কমার্স মন্ত্রালয়ের আন্তর্ভুক্ত আসাম ইন্ডাস্ট্রিয়েল ডেভেলপমেন্ট কর্পোরেশন, ইচ্ছুক আবেদনকারীরা আগামী ০৯/ ০১/ ২০২৩, ইং, বিকাল ৪ ঘটিকার মধ্যে সম্পুর্ণ প্রস্তাব জমা দেওয়ার আদেশ জারি করা হয়েছে, প্রস্তাবে বলা হয়েছে কাছাড় কাগজ কলের যাবতীয় যন্ত্রপাতি সহ স্থাবর অস্থাবর সম্পত্তি মিল চালানোর উদ্দেশ্যে ৩০ বৎসরের জন্য লিজ চুক্তির মাধ্যমে হস্থান্তর করা হবে। এতএব রাষ্ট্রের সম্পত্তি কৌশলগত ভাবে ব্যাক্তি মালিকানায় হস্থান্তর হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।

বলাবাহুল্য ২০১৪ সালের পর থেকেই সকৌশলে এই প্রক্রিয়া শুরু হয়েছিল কিন্তু শ্রমিক সংঘটনের আপোষহীন সংগ্রাম ও প্রতিরোধ এর ফলে কেন্দ্রের সরকার তা করতে পারেনি, অবশেষে এশিয়ার বৃহত্তম ভারি উদ্যোগ মাত্র ৯৮ লক্ষ টাকা দেনা না মেটানোর জন্য দেনার দায়ে NCLT দ্বারা নিলামের আদেশ জারি হয়েছিল, আশ্চর্যের বিষয় যেখানে মাত্র ৯৮ লক্ষ টাকা মিটিয়ে দিলেই মিলের উৎপাদন অব্যাহত থাকতো সেখানে কেন্দ্র ও রাজ্যের তদানিন্তন সনোয়াল সরকার কোনো পদক্ষেপ না নিয়ে কাগজ কলকে নিলামে বিক্রি করার পদক্ষেপ নিয়েছিলো, আর সেই নিলাম প্রক্রিয়ায় মাধ্যমেই বর্তমান মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার ৩৭৫ কোটি টাকা ব্যয়ে কাগজ কল অধিগ্রহণ করতে সক্ষম হয়।


আশ্চর্যের বিষয়, যে সরকার মাত্র ৯৮ লক্ষ টাকা দেনা না মিটিয়ে রাষ্ট্রীয় সম্পদ নিলাম করতে বাধ্য করেছিলো , সেই সরকার আবার ৩৭৫ কোটি টাকা ব্যয় করে কাগজ কল অধিগ্রহণ করে আবার লিজ চুক্তির মাধ্যমে হস্থান্তর করার পদক্ষেপ নিচ্ছে, কি রহস্য? ভবিষ্যতে হয়তো সেই রহস্য উদঘাটন হবে নিশ্চয়ই ,কিন্তু এই দীর্ঘ সংগ্রামের মধ্যে সরকারি অবহেলা আর নির্যাতনে বিগত ৭ বছরে বেতন বন্ধ করে রাখায় ১১০ জন নিরীহ শ্রমিক আনাহারে, অর্দ্বাহারে, বিনাচিকিৎসায় অকালে মৃত্যর কোলে আশ্রয় নিয়েছেন, এদের মধ্যে ৪ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

Advertisement | InfoCom Solutions
Follow Us

এই ১১০ জন শ্রমিকের আত্মাহুতি বিফলে যেতে পারে না, কিন্তু এবার কাগজ কল সত্যিই কি পুনঃরোজ্জ্বীবিত হবে? না সমস্ত বহুমূল্য যন্ত্রপাতি গোপনে স্থানান্তরিত করার পর যোগিগোপার অশোক পেপার মিলের মতো শ্মশানে পরিনত হবে? তা সময় ই বলবে, জাকরু’র মতে মধ্যে প্রদেশ ও কেরল সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থার শর্ত বজায় রেখে যথাক্রমে NEPA এবং HNL কাগজ কল পুনঃরোজ্জ্বীবিত করতে সক্ষম হয়েছে ঠিক সে ভাবেই আসাম সরকার ব্যবস্থা নিতে পারতো, এতে রাষ্ট্রের সম্পদ রক্ষা পেতো।

যাইহোক, জাকরু কামনা করে কাগজ কলের সুদিন ফিরে আসুক, জনগনের দীর্ঘ সংগ্রাম আর অন্তরের একান্ত ইচ্ছে বাস্তবে প্রতিফলিত হউক, লক্ষ পরিবারের রুজি-রুটি, ভবিষ্যত প্রজন্মের কর্মসংস্থানের একমাত্র ভরসা কাগজ কলকে বাঁচাতেই হবে, নইলে১১০ শ্রমিকের আত্মাহুতি কাউকেই ক্ষমা করবে না।জাকরু দাবি করে নগাঁও কাগজ কল’কেও পুনঃরোজ্জ্বীবিত কারা হউক।জাকরু জনগনের আশীর্বাদ আর আন্তরিক সহযোগিতায় এই সংগ্রাম চালিয়ে যাচ্ছে,চালিয়ে যাবে, আর এই আপোষহীন সংগ্রাম কাগজ কলে আবারও উৎপাদন শুরু না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। সকলের সহযোগিতায় সংগ্রাম সফল হউক, আসামের দুইটা বৃহৎ শিল্প আবার স্বমহিমায় ফিরে আসুক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *