হত্যাকাণ্ড নিয়ে নিন্দা জানিয়েছেন হিন্দু মহাসভার অসম প্রদেশ সভাপতি তথা উত্তর পূর্বাঞ্চলের সভাপতি বিশ্বদীপ গুপ্ত
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের লোয়াইরপোয়ায় নির্মম ভাবে খুন করা হয়েছে বজরং দলের সদস্য 16 বছরের শম্ভু কৈরীকে। এই হত্যাকাণ্ড নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার অসম প্রদেশ কমিটি তথা দলের উত্তর পূর্বাঞ্চলেরও সভাপতি বিশ্বদীপ গুপ্ত। গত 8 জানুয়ারি লোয়াইরপোয়ায় নির্মম ভাবে কুপিয়ে শম্ভু কৈরীকে হত্যা করে এনামুল হক ওরফে সেলিম। শম্ভু কৈরী ওই দিন হাইলাকান্দিতে বজরং দলের এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাড়ি ফিরছিল। কিন্তু লোয়াইরপোয়া বাজারে আসতেই তাকে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে স্থানীয় ময়না মিয়ার ছেলে সেলিম।

শম্ভু কৈরী ওই দিন হাইলাকান্দিতে বজরং দলের এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাড়ি ফিরছিল। কিন্তু লোয়াইরপোয়া বাজারে আসতেই তাকে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে স্থানীয় ময়না মিয়ার ছেলে সেলিম। বাজারের মধ্যেই তাকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন অখিল ভারতীয় হিন্দু মহাসভার অসম প্রদেশ কমিটির তথা উত্তর পূর্বাঞ্চলের সদ্য দায়িত্ব প্রাপ্ত সভাপতি বিশ্বদীপ গুপ্ত। দেশের এবং রাজ্যের শাসন ক্ষমতায়” হিন্দু নেতৃত্বাধীন” সরকার থাকার পরেও কেন এই ঘটনা করার সাহস পায় দুষ্কৃতী?
এমন প্রশ্ন উত্থাপন করেন তিনি।এই হত্যাকাণ্ড নিয়ে নিন্দা জানিয়েছেন হিন্দু মহাসভার অসম প্রদেশ সভাপতি তথা উত্তর পূর্বাঞ্চলের সভাপতি বিশ্বদীপ গুপ্ত। তিনি দাবি জানিয়েছেন এই ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তেরও। এই ন্যাক্কার জনক হত্যাকাণ্ড নিয়ে প্রয়োজনে এনআইএ -র মতো প্রতিষ্ঠানকে দিয়ে তদন্ত করার কথাও বলেন তিনি।



