অপরাধ দমন করা মূল উদ্দেশ্য। তবে কেউ যদি জেনে শুনে অপরাধ করে তাকে ছেড়ে দেওয়া হবে না
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর প্রতিনিধি – এবারের দুর্গাপূজা নির্ভীক নেই কাটাতে পারবেন কিশোরী যুবতী মহিলারা। যত্রতত্র ইভটিজার দের থেকে উত্ত্যক্ত হতে হবে না। মুখে মাথায় কালো কাপড় বাঁধা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত এন্টি রোমিও স্কোয়াড এর সদস্যদের চোখে পড়লে এইসব উত্ত্যক্ত কারীদের কি অবস্থা হবে বলা মুশকিল। প্রায় এক সপ্তাহ ধরে কঠোর অনুশীলন করেছেন স্কোয়াড এর সদস্যরা। রপ্ত করেছেন বিভিন্ন কলাকৌশল।
আজ স্কোয়াড প্রশিক্ষণের শেষ দিনে পুলিশ প্যারেড গ্রাউন্ডে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা সহ পুলিশের শীর্ষ ও আধিকারিকরা। পুলিশ সুপারের বক্তব্য কারো বিরুদ্ধে কড়া পুলিশ পুলিশি আইন প্রয়োগ করা নয়। অপরাধ দমন করা মূল উদ্দেশ্য। তবে কেউ যদি জেনে শুনে অপরাধ করে তাকে ছেড়ে দেওয়া হবে না।
বিজ্ঞাপন


