শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয় সিলেবাসে পড়াশোনা করবে মাদ্রাসার পড়ুয়ার

< 1 - মিনিট |

ঘোষণা যোগীরাজ্যে

কে আর সি টাইমস ডেস্ক

গত এক বছরে যোগীরাজ্যের মাদ্রাসাগুলি বারবার খবরে এসেছে। বারবার মাদ্রাসা কর্তৃপক্ষের অপছন্দের সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথ প্রশাসন। মাদ্রাসার সিলেবাসে যে বদল আসবে, তখনই সেই ইঙ্গিত দেওয়া হয়। বুধবার সেই ঘোষণাই করা হল মাদ্রাসা শিক্ষা পরিষদের তরফে। আগামী শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষা সংসদ অর্থাৎ ন্যাশানাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের তৈরি করা সিলেবাসেই পড়াশোনা করবে মাদ্রাসার পড়ুয়ারা।

মাদ্রাসা শিক্ষা পরিষদের চেয়ারপার্সন ইফতিকার আহমেদ জাভেদ বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে নতুন সিলেবাসে। জানান, এবারা মাদ্রাসার পড়ুয়ারা অঙ্ক, বিজ্ঞান এবং কম্পিউটার শিক্ষা পাবে। উল্লেখ্য, গত বছর নভেম্বরে ওয়াকফ বোর্ড জানিয়েছিল, মাদ্রাসার সিলেবাস বদল আসবে। নতুন সিলেবাস তৈরি করবে NCERT। সেই সিলেবাসই রাজ্যে কার্যকর হবে। এছাড়াও ওয়াকফ বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, আগামী দিনে সব ধর্মের পড়ুয়ারা মাদ্রাসায় শিক্ষা নিতে পারবে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *