প্রধান অধ্যক্ষ সিদ্ধার্থ শংকর নাথের বদলির দাবিতে কলেজ চত্বরে আসাম কলেজ টিচার্স এসোসিয়েশন ও কাছাড় কলেজ ছাত্রদের উত্তাল প্রতিবাদ
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর প্রতিনিধি – শিলচর কাছাড় কলেজে সংঘটিত হয় এক উত্তেজনাপূর্ণ ঘটনা l কলেজের অধ্যাপক অধ্যাপিকে অশ্লীল গালিগালাজ সহ আক্রমণ করে একদল উদণ্ড ছাত্ররা l জানাগেছে ,বুধবার কলেজে অসম কলেজ টিচার্স এসোসিয়েশনের (ACTA) কাছাড় কলেজ ইউনিটের অধ্যাপক ,অধ্যাপিকাদের তাদের বিভিন্ন দাবিদাবা নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় l
সভা চলাকালীন কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্কর নাথ সভায় উপস্থিত হওয় l ঠিক সেই সময় অধ্যক্ষর কক্ষে থাকা কয়েকজন ছাত্ররা কক্ষ থেকে বের হয়ে ACTA মুরদাবাদ ধ্বনি দেওয়া শুরু করে l মুর্দাবাদ ধ্বনি শুনে ACTA র কাছাড় জেলা ইউনিটের অধ্যাপক অধ্যাপিকারা সভা কক্ষ থেকে বের হয়ে যেতে চাইলে উদ্দন্ড ছাত্রের দলটি অধ্যাপক ও অধ্যাপিকাদের অশ্লীল গালিগালাজ আরম্ভ করে দেয় l

তারা প্রতিবাদ করলে তাদের উপর আক্রমণ চালায় এবং দস্তুর মতো ঠেলাধাক্কা করে ছাত্ররা বলে অভিযোগ করেন অধ্যাপকরা l এমনকি ঘটনার সময় উপস্থিত সাংবাদিকের কেমেরার ভিডিও ফুটেজ পর্যন্ত ডিলিট করতে বাধ্য করে নীতিশ তিওয়ারি নামে এক ছাত্র l
গটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে উপস্থিত হয় শিলচর সদর পুলিশের এক বিশাল দল l এবং ঘটনার সঙ্গে জড়িত কয়জন ছাত্রকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ l এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে ACTA র কাছাড় কলেজ ইউনিট শিলচর সদর থানায় একটি মামলা করেন l এবং অতিসত্তর সেই উদ্দন্দি ছাত্রদের বহিষ্কারের ও দাবি জানান তারা l
কাছাড় কলেজের ঘটনার সময় চিত্র সাংবাদিক পার্থ শীল ফটো এবং ভিডিও করতে গেলে তার তার সাথে দুর্ব্যবহার করে ছাত্ররা l এবং বলপূর্বক ভিডিও ও ফটো ডিলিট করতে বাধ্য করে উদ্দন্ড ছাত্রদের মধ্যে নীতিশ তিওয়ারি নামে এক ছাত্র l এবং ক্যামেরা ভাঙার ও হুমকি দেয় বলে জানান পার্থ শীল ।

২৫ বছরের শিক্ষকতার জীবনে এমন অভিজ্ঞতা হয়নি, নিজের ছাত্ররা তুই-তোকারি করে গালাগাল দিচ্ছিল, জানালেন কাছের কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক যদি বিশ্বাস।
শিক্ষক এবং অশিক্ষক সংগঠনের সদস্যরা মিলে এক বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন তারা বৃহস্পতিবার সকাল দশটায় কলেজের সামনে ধরনা দেবেন। তাদের দাবি অতিসত্বর অধ্যাপক সিদ্ধার্থ শংকর নাথকে অধ্যক্ষের পদ থেকে হটানো হোক।
বুধবারের ঘটনার প্রতিবাদে এবং প্রধান অধ্যক্ষ সিদ্ধার্থ শংকর নাথের বদলির দাবিতে বৃহস্পতিবার কলেজ চত্বরে আসাম কলেজ টিচার্স এসোসিয়েশন ও কাছাড় কলেজ ছাত্রদের উত্তাল প্রতিবাদ l
Advertisements | 5E For Success

KRC Career Membership Program is the first step toward an evolved career-building support system powered by KRC Foundation. Ideal for students and job seekers. Mail resume to- 5eforsuccess@gmail.com


