শিলচর পলিটেকনিক্যালে কলেজে ছাত্র সংসদে নির্বাচন নিয়ে উওপ্ত পরিস্থিতি, পুলিশের লাঠি চার্জ

< 1 - মিনিট |

উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর প্রতিনিধি – শিলচর পলিটেকনিক্যালে কলেজে ছাত্র সংসদে নির্বাচন নিয়ে উওপ্ত পরিস্থিতি, পুলিশের লাঠি চার্জ। মঙ্গলবার সকালে শিলচর পলিটেকনিক্যাল কলেজের ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে ফলাফল ও ঘোষণা হয়। এরপরই শুরু হয়ে যা উত্তেজনা। একাংশ ছাত্রের অভিযোগ জয়ী ছাত্ররা পরাজিত ছাত্রদের উপর পাথরচড়ে। আর পাথরের আঘাতে একজন ছাত্র আহত হয়। তাকে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ পলিটেকনিক্যাল কলেজ প্রাঙ্গণে পৌঁছায়।

উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এমন কি পলিটেকনিকেল কলেজ প্রাঙ্গণে সিআরপিএফ ও মোতায়ন করা হয়।এদিকে পলিটেকনিক্যালে কলেজের অধ্যক্ষ সঞ্জীব সিনহা জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও বিকেলে কে বা কারা পাথর ছুড়ে এক ছাত্রকে আহত করে। আর এ নিয়েই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *