থাকবেন মেডিসিন , স্ত্রীরোগ ,শিশুরোগ , চর্মরোগ,দন্তরোগ, মনোরোগ ইত্যাদি বিশেষজ্ঞ চিকিৎসকরা
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
আগামী ৩১ ডিসেম্বর শনিবার শিলচর প্রেস ক্লাবে সাংবাদিক সহ সংবাদমাধ্যমের অন্যান্য কর্মী এবং তাঁদের পরিবারবর্গের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে ।শুরু হবে বেলা দশটায় ।সহযোগিতায় থাকছে ,”ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশন “-এর বরাক উপত্যকা শাখা । থাকবেন মেডিসিন , স্ত্রীরোগ ,শিশুরোগ , চর্মরোগ,দন্তরোগ, মনোরোগ ইত্যাদি বিশেষজ্ঞ চিকিৎসকরা। ক্লিনিক্যাল সহায়তায় এস আর মেট্রো ।এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সকলের উপস্থিতি কামনা করেছেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শংকর দে।


