আইওসির ট্যাংকার থেকে পাম্প ব্যবহার করে অবৈধভাবে ডিজেল চুরি
অজিত দাস
শিলচর : শিলচর শহরে চোরাই তেল চুরির বিরুদ্ধে কাছাড় পুলিশের বৃহৎ অভিযান।গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার রাতে রামনগরের আইএসবিটি সংলগ্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তেল চোর চক্রের মূল অভিযুক্ত স্বপন দাস (৫৭) এবং সোহেল আহমেদ লস্করকে আটক করে।
অভিযোগ, আইওসির ট্যাংকার থেকে পাম্প ব্যবহার করে অবৈধভাবে ডিজেল চুরি করছিল তারা। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ডিজেল ,একটি পাম্প ও AS11EC 1556 নম্বরের একটি তেল টেংকার গাড়ি জব্দ করেছে পুলিশ।
Promotional | North East Integration Rally


