বিধায়ক তহবিল থেকে এই মন্দিরের জন্য ২ লক্ষ টাকার অনুদানের ঘোষণা
KRC Times Desk
ইটখোলা মণিপুরী বস্তির অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ মন্দিরের নবনির্মিত মন্দিরের ফিতা কেটে দ্বার উদ্ঘাটন করেন শিলচরের বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী l
বর্ণাড্য কার্য্যক্রমের মাধ্যমে প্রথমে মন্দির কমিটির কর্মকর্তারা মনিপুরী বাদ্যযন্ত্র বাজিয়ে ও অতিথিদের ফুল চন্দন দিয়ে স্বাগতম জানায় l
এদিনের দ্বার উদঘাটন অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে বলেন নির্বাচনের পূর্বে বিজেপি কর্মকর্তাদের নিয়ে এই রাধাগোবিন্দ মন্দির এ তিনি প্রণাম করতে এসেছিলেন l জয়ী হওয়ার পর এই মন্দিরের দ্বার উদঘাটন অনুষ্ঠানে মন্দির কমিটির পক্ষ থেকে তাকে আবেদন জানানো হয় l তাই মন্দির কমিটির কর্মকর্তাদের অসংখ্য ধন্যবাদ জানান তিনি l
এদিনের দ্বার উদঘাটন অনুষ্ঠানে বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী তার বিধায়ক তহবিল থেকে এই মন্দিরের জন্য ২ লক্ষ টাকার অনুদানে দিবেন বলে ঘোষণা করেন l
এছাড়াও শহরের বিভিন্ন সমস্যাদির দিকে ঈঙ্গিত করে তিনি বলেন যে এইসব সমস্যা নিরসন করা একা সাংসদ বা বিধায়কের পক্ষে সম্ভব নয়, এজন্য সর্বস্তরের জণগনের ঐকান্তিক সহযোগিতার যথেষ্ট প্রয়োজন রয়েছে। উন্নয়নের স্বার্থে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এদিনের দ্বার উদঘাটনে অনুষ্ঠানে বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী ,এপিডিসিএল এর ডিরেক্টর তথা ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা নিত্য ভূষণ দে ,বিজেপি কাছাড় জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায় ,বিজেন্দ্র প্রসাদ সহ মন্দির কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন ll


