শ্রীভূমি পুরসভায় দুর্নীতির অভিযোগে সরব কংগ্রেস

< 1 - মিনিট |

নালা পরিদর্শনে চাঞ্চল্য

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শ্রীভূমি : শ্রীভূমি পুরসভায় দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন বরাক উপত্যকার কংগ্রেস নেতা চন্দন দেব। বুধবার শহরের বিভিন্ন নিকাশি নালা পরিদর্শন করে একাধিক অনিয়মের অভিযোগ তোলেন তিনি। দেবের দাবি, ড্রেন নির্মাণ হলেও বহু জায়গায় নামফলক বা প্রকল্পের বোর্ড নেই, যা স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলছে।

তিনি অভিযোগ করেন, নামফলক না থাকা মানে প্রকল্পে দুর্নীতির আভাস। পাশাপাশি বিজেপি সরকারের উন্নয়নের দাবিকেও কটাক্ষ করে তিনি বলেন, বাস্তবে শ্রীভূমির রাস্তা ভাঙাচোরা ও পরিবেশ অস্বাস্থ্যকর। সাধারণ মানুষের করের টাকা কোথায় যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে তিনি জানান, পুরসভা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *