আলোচনা বিষয় হলো, “সাংবিধানিক অধিকার প্রশ্নের মুখে ,বরাকে ভাষা- সংস্কৃতি- প্রগতি কোন পথে”
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

৭৪তম সংবিধান দিবস উপলক্ষে শনিবার ২৬ নভেম্বর বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে বেলা ১১টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।থাকছে আলোচনাসভা ।বিষয় হলো, “সাংবিধানিক অধিকার প্রশ্নের মুখে ,বরাকে ভাষা- সংস্কৃতি- প্রগতি কোন পথে” ।অনুষ্ঠানে এ অঞ্চলে ১৯৮৬-র ভাষা আন্দোলনে অগ্রণী সেনানী ,সমাজচিন্তক মিহিরলাল রায়কে নাগরিক সংবর্ধনা জ্ঞাপন করা হবে ।এতে সকলের উপস্থিতি কামনা করেছেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শংকর দে ।

Follow Us


