সরকারী পেনসনারস সংস্থার পক্ষ থেকে প্রয়াত চৌধুরী ও নাগের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই শোক সভার আয়োজন করা হয়

< 1 - মিনিট |

সংস্থার উপ সভাপতি রসরাজ দাস ও সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস প্রয়াত দের কর্ম জীবন ও সমাজের প্রতি তাঁদের রাখা অবদান সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করেন

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর – বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক শোক সভায় অবসর প্রাপ্ত এ সি এস অফিসার তথা সরকারী পেনসনারস সংস্থা শিলচরের প্রাক্তন সভাপতি সিতাংশু শেখর চৌধুরী এবং সংস্থার সদস্য কবি জিতেন নাগের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।সরকারী পেনসনারস সংস্থার পক্ষ থেকে প্রয়াত চৌধুরী ও নাগের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই শোক সভার আয়োজন করা হয় । এতে সংস্থার উপ সভাপতি রসরাজ দাস ও সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস প্রয়াত দের কর্ম জীবন ও সমাজের প্রতি তাঁদের রাখা অবদান সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করেন।এই শোক সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি হারাণ দে । পরে মৃত আত্মার সদগতি কামনা করে সংস্থার উপস্থিত সদস্য গন এক মিনিট মৌনতা অবলম্বন করেন। এতে শোক সন্তপ্ত পরিবার দুটি র প্রতি সমবেদনা জানিয়ে একটি শোক প্রস্তাবও গৃহীত হয়।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *