বিধায়ক কমলাক্ষের ঘটনাস্থল পরিদর্শন
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
কাটিগড়া : কাটিগড়ার নবনিযুক্ত বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সিদ্ধেশ্বর মন্দির সংলগ্ন এলাকায় ভয়াবহ নদীভাঙনের স্থল পরিদর্শন করেছেন। ভাঙনের জেরে মন্দিরের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিকটবর্তী রেললাইনও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে, যা এলাকাজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিধায়ক ঘটনাস্থলেই রেল কর্তৃপক্ষ, জলসম্পদ বিভাগ ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। তিনি দ্রুত প্রয়োজনীয় সতর্কতামূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার কথা জানান।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি জোরালো হয়েছে স্থানীয়দের মধ্যে।



