উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে চালাবে ওয়ান ওয়ে স্পেশাল ট্রেন গুয়াহাটি থেকে জম্মু তাওয়াই পর্যন্ত

2 - মিনিট |

এই স্পেশাল ট্রেনটি ৩১ আগস্ট, ২০২২ তারিখে একটি ট্রিপের জন্য চলবে

কে আর সি টাইমস ডেস্ক

যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে গুয়াহাটি থেকে জম্মু তাওয়াই পর্যন্ত একটি ওয়ানওয়ে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।এই স্পেশাল ট্রেনটি ৩১ আগস্ট, ২০২২ তারিখে একটি ট্রিপের জন্য চলবে।

০৫৬১২নং (গুয়াহাটি-জম্মু তাওয়াই) স্পেশাল ট্রেনটি ৩১ আগস্ট, ২০২২ তারিখের (বুধবার) ০৮.৩০ ঘণ্টায় গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে রওনা দিবে। ট্রেনটি গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ জলপাইগুড়ি, কাটিহার, গোরখপুর, লখনউ, মোরাদাবাদ ও লুধিয়ানা জং. রেলওয়ে স্টেশন হয়ে চলাচল করবে এবং ০২ সেপ্টেম্বর, ২০২২ তারিখের ০৯.৪৫ ঘণ্টায় জম্মু তাওয়াই পৌঁছাবে।

Advertisement

Students who are interested in publishing {subject to acceptance of the Editorial decision} their articles, video contents, photographs, etc in the Students’ Corner segment of KRC Times can write Students’ Corner, KRC Times. email: krctimes@gmail.com

এই স্পেশাল ট্রেনটিতে ১৬টি কোচ থাকবে। এর মধ্যে ১টি এসি থ্রি টিয়ার, ১৪টি স্লিপার ক্লাস এবং ১টি সিটিং কাম লাগেজ কোচ।এই রুটে চলাচল করা অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা এই ট্রেনের সুবিধা গ্রহণ করতে পারেন।

এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।

Advertisements | 5E For Success     

   

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *