সুপারীর পর এবার বিদেশী সিগারেট জব্দ করলো লায়লাপুর পুলিশ

< 1 - মিনিট |

পুলিশ তল্লাশি চালাতে গিয়ে পয়তাল্লিশ কার্টুন সন্দেহ জনক বিদেশী সিগারেট জব্দ করে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর প্রতিনিধি– শনিবার রাত আনুমানিক সাড়ে ন’টায় লায়লাপুর পুলিশ নাকা ডিউটি করতে গিয়ে NL 01 AC-2059 নম্বরের একটি লরিকে আটকে দেন। লরটি পুলিশ মিজোরাম থেকে কাছাড় অভিমূখে আসছিল। পুলিশ লরিটিতে তল্লাশি চালাতে গিয়ে লরিটির ভীতরে নির্মিত একটি গোপন কক্ষে লুকিয়ে রাখা পয়তাল্লিশ কার্টুন সন্দেহ জনক বিদেশী সিগারেট জব্দ করার পাশাপাশি অবৈধ পাচারে লিপ্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

ধৃতরা হলো কাছাড়ের সোনাই থানা এলাকার রাঙ্গিরঘাটের বাসিন্দা পয়তাল্লিশ বছর বয়সী রুস্তম আলী লস্কর ও শিলচর থানা এলাকার মেহেরপুর পূবকান্দির বাসিন্দা তিরিশ বছর বয়সী মোহম্মদ মিনাল উদ্দিন লস্কর। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *