প্রায় পাঁচ ঘন্টার প্রচেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা। গোটা ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কে আর সি টাইমস ডেস্ক
সল্টলেক সেক্টর ফাইভে একটি বহুতলে বিধ্বংসী আগুন। সোমবার ভোর ৫টায় বহুতলের একটি অফিসে আগুনে লাগে। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন। প্রায় পাঁচ ঘন্টার প্রচেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন দমকলকর্মীরা। গোটা ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিন ভোরে সল্টলেকের ইলেকট্রনিক থানার অন্তগর্ত সেক্টর ফাইভের ডিএন ৩২ ঠিকানার এক পাঁচতলা বহুতলে বিধ্বংসী আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে বহুতলটি থেকে আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর দেওয়া হয় দমকলে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুইটি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। কিন্তু পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ার ফলে ঘটনাস্থলে আসে দমকলের আরও আটটি ইঞ্জিন। দমকলের তরফে জানা গিয়েছে এই বহুতলের চার তলায় থাকায় একটি কলসেন্টারে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে গিয়েছে কলসেন্টারের একাধিক আসবাব। আগুন এখন নিয়ন্ত্রণ। এই অগ্নিকান্ডে হতাহতের কোনও খবর নেই। কি কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তের পর অনুমান কেউ কলসেন্টারের ভেতর কেউ সিগারেট খেয়ে বাজে কাগজ ফেলার বিনে ফেলে দিয়েছিল, তা থেকেই এই আগুন লাগে। বহুতলের মালিককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে বহুতল অগ্নিনির্বাপণ ব্যবস্থার মধ্যে অনেক গাফিলতি ছিল। ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি ফরেনসিক তদন্তের নির্দেশ দিয়েছেন।


