উৎকোচের অভিযোগকে খন্ডন করে ৪ নম্বর গ্রুপ সদস্যার স্বামী জসির উদ্দিন বড়ভূঁইয়া বলেন, বিরোধীরা চক্রান্ত করে মিথ্যা অভিযোগ করেছেন
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
প্রধান মন্ত্রী আবাস যোজনা থেকে যোগ্য ব্যক্তি বঞ্চনার অভিযোগকে খন্ডন করল পঞ্চায়েত বডি। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে সোনাই উন্নয়ন খন্ডের অধীন স্বাধীন বাজার জিপি সভানেত্রীর স্বামী রঞ্জিত কুমার দাস বলেন, যাদের নাম ওয়েটিং লিস্টে কাটা হয়েছে তাদের নাম পুনরায় প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে। উৎকোচের অভিযোগকে খন্ডন করে ৪ নম্বর গ্রুপ সদস্যার স্বামী জসির উদ্দিন বড়ভূঁইয়া বলেন, বিরোধীরা চক্রান্ত করে মিথ্যা অভিযোগ করেছেন।
অবৈধভাবে কোনও ধরনের টাকা নেননি তিনি। জিপির টেক্স কালেক্টার রিয়াজুল হক লস্কর নিজের উপর উঠা দালালির অভিযোগ খন্ডন করে জানান, জিপিসি মধূমিতা নাথকে সহযোগিতা করার জন্য কোনও কোনও সময় হিতাধীকারীদের বাড়ি বাড়ি যান। এদিন প্রধানমন্ত্রী আবাসের হিতাধিকারি আয়েশা বেগম, শরিবুন নেছা, নিয়াম উদ্দিনরা জানান, তাদের ঘর পেতে কোনও ধরনের টাকা নেননি কেউ।


