স্বাধীনতার বছর পার হয়ে গেলেও গ্রামটিতে নেই স্কুল,পানীয় জল,রাস্তাঘাট বিদ্যুতিক ব্যবস্থা।
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
স্বাধীনতার স্বর্ণিম বর্ষ উন্নয়ন থেকে বঞ্চিত হাইলাকান্দি জেলার মোহনপুর বার্নিব্রিজ সাওতাল বস্থি গ্রাম l অর্থাৎ স্বাধীনতার বছর পার হয়ে গেলেও গ্রামটিতে নেই স্কুল,পানীয় জল,রাস্তাঘাট বিদ্যুতিক ব্যবস্থা। ফলে আলগাপুর ব্লকের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফুঁসছেন এলাকার জনগণ। এলাকার যোগাযোগকারী ছয় কিলোমিটারের একমাত্র রাস্তা নির্মাণ হয়নি । ফলে গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় প্রসব হওয়ার ঘটনা এখন পর্যন্ত চার পাঁচ বার ঘটেছে l স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা পাঁচ কিলোমিটার হেটে বিদ্যালয়ে যেতে হয় l
প্রধান মন্ত্রী আবাস যোজনা কী, এলাকার লোকেরা জানেনা। জিও টেক করতে আসা কর্মীরা দুই থেকে দশ হাজার টাকা দাবি করছে l টাকা না দিলে লিস্টে নাম নথিভুক্ত হবেনা বলে হুমকি দিচ্ছে কর্মীরা l এক বছর আগে ট্রান্সফরমার বসিয়ে ঘরে ঘরে কানেকশন দেওয়া হয়েছে ,প্রত্যেকের ঘরে মিটার ও বসানো হয়েছে । কিন্তু দুর্ভাগ্যের বিষয়,এখন পর্যন্ত বিদ্যুতের আলো দেখতে পান নি এলাকাবাসি l বিদ্যুৎ না পৌঁছালে ও মাসে মাসে তিন চার হাজার টাকা করে বিদ্যুৎ বিল গুনতে হচ্ছে এই সব অভাগা গ্রাহকদের।অতিসত্তর এই সব দাবি পূরণ না হলে আইনের আশ্রয় নেবেন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন এলাকাবাসী।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


