হঠাৎ এইমসে ভর্তি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ

< 1 - মিনিট |

এইমসের তরফে এনিয়ে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি

কে আর সি টাইমস ডেস্ক

হঠাৎ হাসপাতালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সোমবার দুপুর ১২টা নাগাদ দিল্লির এইমসের বিশেষ ওয়ার্ডে ভরতি করা হয়েছে বলে সূত্রের খবর। তবে কেন্দ্রীয় মন্ত্রীর ঠিক কী হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।সূত্রের খবর, এদিন দুপুর ১২টা নাগাদ কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বিশেষ কেবিনে ভরতি করা হয় তাকে। যদিও সংবাদ সংস্থা সরকারি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, বার্ষিক রুটিন চেক আপের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী হাসপাতালে ভরতি হয়েছেন। এইমসের তরফে এনিয়ে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *